রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
২০২৭ সালের বিশ্ব ইজতেমা দুই পর্বে, প্রথমটি ৮ জানুয়ারি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬, ৫:১০ পিএম   (ভিজিট : ৩৭)
X

আগামী বছরের বিশ্ব ইজতেমা দুই পর্বে অনুষ্ঠিত হবে। প্রথম পর্ব ৮ থেকে ১০ জানুয়ারি এবং দ্বিতীয় পর্ব ১৫ থেকে ১৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার সচিবালয়ে এক ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

তিনি জানান, টঙ্গীর তুরাগ তীরেই দুই পর্বের ইজতেমা অনুষ্ঠিত হবে। প্রথম পর্বে জুবায়েরপন্থী এবং দ্বিতীয় পর্বে সাদপন্থী অনুসারীরা অংশ নেবেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দুই পক্ষের সঙ্গে আলোচনা করেই ইজতেমার তারিখ চূড়ান্ত করা হয়েছে। নির্ধারিত সূচি অনুযায়ী, প্রথম পর্ব শুক্রবার ৮ জানুয়ারি শুরু হয়ে রোববার ১০ জানুয়ারি শেষ হবে। দ্বিতীয় পর্ব শুরু হবে ১৫ জানুয়ারি শুক্রবার এবং শেষ হবে ১৭ জানুয়ারি রোববার।

এদিকে মাওলানা সাদের ইজতেমায় অংশগ্রহণের বিষয়টি ভিসা নীতির আলোকে ধর্ম মন্ত্রণালয় দেখবে বলেও জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।

আ.দৈ/আরএস




Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝