রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ইকবাল হাসান মাহমুদের শারীরিক অবস্থা স্থিতিশীল: হাসপাতাল কর্তৃপক্ষ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬, ৭:১৫ পিএম   (ভিজিট : ২৯)
X

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর ফুসফুসে নিউমোনিয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে চিকিৎসা শুরু করা হয়। বর্তমানে তিনি শারীরিকভাবে স্থিতিশীল অবস্থায় রয়েছেন বলে এক বিবৃতিতে জানিয়েছে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতাল।

মঙ্গলবার রাত ৯টা ৪০ মিনিটে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার পূর্ণাঙ্গ চিকিৎসা ও নিবিড় পর্যবেক্ষণের জন্য আরও কিছুদিন হাসপাতালে অবস্থান করা প্রয়োজন বলে মেডিকেল বোর্ড মতামত দিয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) বিশেষজ্ঞ সম্বলিত বোর্ড গঠন করা হয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

হাসপাতাল কর্তৃপক্ষ বিবৃতিতে বলেছে, জ্বর, শ্বাসকষ্ট কাশিজনিত সমস্যার কারণে ইব্রাহিম কার্ডিয়াক হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের জরুরি বিভাগে আসেন। তার পূর্ববর্তী রোগ ইতিহাসে ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ রয়েছে। কিছুদিন পূর্বে ব্যাংককে তার রক্তনালীতে একটি স্টেন্ট (রিং) স্থাপন করা হয়েছে।

জরুরি বিভাগে প্রাথমিক পরীক্ষা নিরীক্ষায় শ্বাসকষ্ট ও অক্সিজেনের মাত্রা কম পাওয়া যায়। জরুরি বিভাগে চিকিৎসা শেষে সিসিইউতে ভর্তি করা হয়। তার চিকিৎসার জন্য তাৎক্ষণিক ৩ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়।

আ.দৈ/আরএস




Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝