রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
সাবেক উপদেষ্টা সজীব ভূঁইয়াসহ ৪ জনের বিরুদ্ধে অনুসন্ধানে দুদকের বিশেষ টিম গঠন
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৪১ পিএম  আপডেট: ০২.০৯.২০২৬ ৫:২৫ পিএম  (ভিজিট : ৩৬)
X

অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখপাত্র জুলাই যোদ্ধা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ ৪ জনের বিরুদ্ধে নিয়োগ-বদলি, কেনাকাটাসহ বিভিন্ন কাজে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।  

আজ বুধবার (২ সেপ্টেম্বর) দুদকের জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম গণমাধ্যমকে এই বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আরো জানান, প্রাপ্ত অভিযোগ অনুসন্ধান করে প্রতিবেদন দাখিল করতে দুদকের পক্ষ থেকে ৪ সদস্যের একটি বিশেষ  টিম গঠন করা হয়েছে।

বিশেষ টিমটির নেতৃত্বে রয়েছেন দুদকের উপ-পরিচালক মো. জাহিদ কালাম। টিমের অপর ৩ সদস্য হলেন; সহকারীপরিচালক  মো. নাছরুল্লাহ হোসাইন, উপসহকারী পরিচালক মো. ইমরান আকন ও উপসহকারীপরিচালক রোমান উদ্দিন।

আর অভিযুক্ত ৪ জন হলেন;  যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া,তৎকালীন সচিব মো. মাহবুব-উল-আলম, যুগ্ম সচিব ড. শেখ মোহাম্মদ জুবায়েদ হোসেন এবং উপসচিব মো. মাসুম আহমেদ।

 দুদক কর্মকর্তারা জানান, ২০২৪ সালে ছ্ত্র জনতার ঐক্যবদ্ধ আন্দোলনে ‘জুলাই গণঅভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ রয়েছে। এর মধ্যে অন্যতম অভিযোগ অবৈধভাবে কাজ হাসিলে ঘুষ গ্রহণ ও মানিলন্ডারিং সম্পর্কিত, বিদেশে অর্থপাচার এবং বেআইনি বিটকয়েন লেনদেনের অভিযোগও আছে। একইসঙ্গে চাঁদাবাজি, স্বজনপ্রীতি ও আঞ্চলিক প্রভাব নিয়েও দুদকে ভুক্তভোগীরা অভিযোগ করেছেন। 

আরো জানা যায়, সাবেক ক্রীড়া উপদেষ্টা হওয়ার সুবাদে ক্রিকেট বোর্ড গঠনে সরাসরি হস্তক্ষেপের মতো অভিযোগ আছেআসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে।  আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সাবেক সহকারী একান্ত সচিব (এপিএস) মোয়াজ্জেম হোসেনের মাধ্যমে বিভিন্ন অবৈধ সুবিধা গ্রহণ করেছেন। এসব অভিযোগ অনুসন্ধান করে প্রতিবেদন দাখিল করতেই দুদকের বিশেষ টিম গঠন করা হয়েছে। এবার দেখা যাক দুদকের অনুসন্ধানে কি বেরিয়ে আসে।

আ. দৈ./একে


Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝