তারেক রহমানের সঙ্গে শিগগির সাক্ষাতের আশা ট্রাম্পের
নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শিগগিরই সরাসরি সাক্ষাতের প্রত্যাশা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (৩১ আগস্ট) প্রধানমন্ত্রী তারেক রহমানকে পাঠানো এক চিঠিতে এ প্রত্যাশার কথা জানান মার্কিন প্রেসিডেন্ট। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
চিঠিতে ডোনাল্ড ট্রাম্প বলেন, নানা প্রতিকূলতা পেরিয়ে তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ ও দেশটির জনগণের সামনে একটি উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে বলে তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন। এ সময় বাংলাদেশের জনগণের প্রতি নিজের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসার কথাও জানান তিনি।

এদিকে যুক্তরাষ্ট্রের কাছ থেকে বোয়িংয়ের উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নেওয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন ট্রাম্প। তিনি বলেন, বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না। বোয়িং কেনার বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের ব্যক্তিগত মনোযোগের বিষয়টিও তিনি স্মরণে রাখবেন বলে চিঠিতে উল্লেখ করেন মার্কিন প্রেসিডেন্ট। দুই দেশের পারস্পরিক সম্পর্ক জোরদারের প্রেক্ষাপটে ট্রাম্পের এই চিঠি এবং তারেক রহমানের সঙ্গে সরাসরি সাক্ষাতের আগ্রহকে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।




















