রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
জ্বালানি সংকটে লোডশেডিং, শিগগিরই কমবে: জাহেদ উর রহমান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৫৯ পিএম   (ভিজিট : ৩৬)
X

বিদ্যুৎ সংকটের কারণে সৃষ্ট লোডশেডিংয়ের চাপ এবার শহর ও গ্রামাঞ্চলে তুলনামূলকভাবে সমানভাবে ভাগ করে দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

জাহেদ উর রহমান বলেন, অতীতে ঢাকাসহ বড় শহরে বিদ্যুৎ সরবরাহ তুলনামূলকভাবে বেশি নিশ্চিত করে গ্রামাঞ্চলে বেশি লোডশেডিং দেওয়া হতো। তবে বর্তমান সরকার বিদ্যুৎ সংকটের চাপ সবার মধ্যে ভাগ করে দেওয়ার নীতি গ্রহণ করেছে। এ কারণেই সাম্প্রতিক সময়ে ঢাকাতেও লোডশেডিং বেড়েছে।

তিনি বলেন, বড় শহরে বিদ্যুৎ সরবরাহের ক্ষেত্রে অর্থনৈতিক কর্মকাণ্ডের বিষয়টি বিবেচনায় নেওয়া হয়। তবে সংকটের সময় শুধু শহরকে অগ্রাধিকার না দিয়ে সবাইকে এর চাপ ভাগ করে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

লোডশেডিংয়ের পরিমাণ শিগগিরই কমে আসবে আশা প্রকাশ করে তিনি বলেন, জ্বালানি সংকট নিয়ে বিভিন্ন পর্যায়ে আলোচনা হয়েছে। খুব অল্প সময়ের মধ্যেই পরিস্থিতির উন্নতি হতে পারে।

বিদ্যুৎ সংকটের কারণ হিসেবে তিনি জ্বালানি ঘাটতি, বিদ্যুৎকেন্দ্রের আকস্মিক যান্ত্রিক ত্রুটি, রক্ষণাবেক্ষণ, সঞ্চালন ব্যবস্থার সীমাবদ্ধতা এবং দ্রুত বাড়তে থাকা বিদ্যুতের চাহিদাকে দায়ী করেন।

এ সময় অতীতে আওয়ামী লীগ সরকার ও অন্তর্বর্তী সরকারের সময়ে ‘নিরবচ্ছিন্ন বিদ্যুৎ’ সরবরাহের দাবির বাস্তবতা তুলে ধরতে লোডশেডিংয়ের পরিসংখ্যান প্রকাশ করা হবে বলেও জানান তিনি। আগামী সপ্তাহে এ-সংক্রান্ত তথ্য দেওয়া হতে পারে বলে উল্লেখ করেন জাহেদ উর রহমান।

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝