রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
অতীত ভুলে ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে হবে: ভারতীয় হাইকমিশনার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৩২ পিএম   (ভিজিট : ২৪)
X

বাংলাদেশ-ভারত সম্পর্ককে অতীতের ঘটনাপ্রবাহে আটকে না রেখে ভবিষ্যতের দিকে এগিয়ে নেওয়ার ওপর গুরুত্ব দিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তিনি বলেছেন, দুই দেশের মধ্যে বিভিন্ন চ্যালেঞ্জ থাকলেও সেগুলো মোকাবিলা করেই উন্নয়ন ও সহযোগিতার পথে এগিয়ে যেতে হবে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ভারতের হাইকমিশনার। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

দীনেশ ত্রিবেদী বলেন, অতীতকে ভুলে যাওয়া সম্ভব নয়। তবে অতীতের ঘটনাকে আঁকড়ে থাকলে দুই দেশের উন্নয়ন ও সহযোগিতার কাজ এগিয়ে নেওয়া সম্ভব হবে না। তাই বিদ্যমান চ্যালেঞ্জগুলো বিবেচনায় নিয়ে ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে হবে।

বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে মন্তব্য করতে চান না জানিয়ে তিনি বলেন, দেশের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করা তার কাজ নয়। জনগণের ভোটে নির্বাচিত সরকারই দেশের মানুষের জন্য কোনটি ভালো, তা নির্ধারণ করবে।

দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক আরও জোরদারের ওপর গুরুত্ব দিয়ে ভারতীয় হাইকমিশনার বলেন, জনগণের সঙ্গে জনগণের যোগাযোগ সবসময় গুরুত্বপূর্ণ। দুই দেশের সিদ্ধান্তের প্রভাব সাধারণ মানুষের ওপর পড়ে। তাই তাদের কল্যাণ নিশ্চিত করা উভয় দেশের দায়িত্ব।

সীমান্ত প্রসঙ্গে তিনি বলেন, দুই দেশ শুধু সীমান্তই নয়, নিজেদের স্বপ্নও ভাগাভাগি করে। প্রতিবেশী হিসেবে উভয়ের দায়িত্বও তাই বেশি। বাংলাদেশ ও ভারত সমান অংশীদার—কেউ বড় বা ছোট নয়।

বৈঠকে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও সম্প্রসারণের বিষয়েও আলোচনা হয়েছে। কীভাবে বাংলাদেশ ও ভারত মুক্ত বাণিজ্যের দিকে এগিয়ে যেতে পারে, তা নিয়েও আলোচনা হয়েছে বলে জানান তিনি।

দীনেশ ত্রিবেদী বলেন, চ্যালেঞ্জ থাকবেই। তবে সেসব বাধা অতিক্রম করেই পারস্পরিক সহযোগিতা ও উন্নয়নের মাধ্যমে বাংলাদেশ-ভারত সম্পর্ককে সামনে এগিয়ে নিতে হবে।

আ.দৈ/আরএস


Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝