রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
দুই প্রধানমন্ত্রীর সময় মিললেই ভারত সফরে যাবেন তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৫৪ পিএম   (ভিজিট : ২১)
X

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে নতুন করে আশাবাদ ব্যক্ত করেছে ঢাকা। দুই দেশের প্রধানমন্ত্রীর সময়সূচি মিললেই সফরের দিনক্ষণ চূড়ান্ত হতে পারে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিয়মিত ব্রিফিংয়ে তিনি বলেন, তারেক রহমানের দিল্লি সফর নিয়ে দুই দেশের মধ্যে যোগাযোগ অব্যাহত রয়েছে। গত আগস্টে সফর নিয়ে আলোচনা হলেও শেষ পর্যন্ত তা বাস্তবায়িত হয়নি। তবে বর্তমানে সফরের বিষয়ে ঢাকার অবস্থান আগের তুলনায় ইতিবাচক।

এ সময় বিএনপির রাজনৈতিক ভূমিকার কথাও তুলে ধরেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বলেন, জনগণের সমর্থন নিয়ে বিএনপি একাধিকবার রাষ্ট্র পরিচালনা করেছে। বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের বিভিন্ন আন্দোলনেও দলটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে দাবি করেন তিনি।

এদিকে, ২৯ আগস্ট নয়াদিল্লিতে নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকজন নেতাকে নিয়ে একটি সেমিনার আয়োজনের উদ্যোগ নেওয়া হলেও দিল্লি পুলিশের বাধায় তা বাতিল হয়। এ ঘটনাকে দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে ইতিবাচক বার্তা হিসেবে দেখছেন হুমায়ুন কবির।

অন্যদিকে, যুক্তরাষ্ট্র থেকে আরও বোয়িং উড়োজাহাজ কেনার বিষয়েও সরকারের অবস্থান তুলে ধরেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, কোনো ধরনের চাপের কারণে নয়, দেশের প্রয়োজন বিবেচনা করেই নতুন উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।

বাংলাদেশকে এ অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার পরিকল্পনার অংশ হিসেবেই বোয়িংয়ের আরও উড়োজাহাজ কেনার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি।

আ.দৈ/আরএস


Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝