রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
কবি নজরুলের স্মরণে সামাজিক-সাংস্কৃতি অনুষ্ঠান হবে : ডিএনসিসি প্রশাসক
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ৫:২৭ পিএম  আপডেট: ৩১.০৮.২০২৬ ৫:৩৩ পিএম  (ভিজিট : ২৪)
X

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোঃ শফিকুল ইসলাম খান  বলেছেন, আগামীতে কবি কাজী নজরুল ইসলামের স্মরণে আনুষ্ঠানিকভাবে যে কোন সামাজিক-সাংস্কৃতি অনুষ্ঠান পালন করা হবে । প্রশাসক জানান,আমাদের মহান মুক্তিযুদ্ধে তার গান ও কবিতা ছিল মুক্তিযোদ্ধাদের মূল অনুপ্রেরণা। 

আজ সোমবার (৩১ আগস্ট) সকালে ডিএনসিসির হল রুমে আয়োজিত নজরুল বর্ষ উপলক্ষে দেশব্যাপী সকল পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার ভার্চুয়ালি উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

ডিএনসিসির প্রশাসক আরো  বলেন,কাজী নজরুল ইসলাম কেবল শুধু কবিই ছিলেন না। কবি নজরুল ছিলেন আমাদের জাতীয় চেতনার বাতিঘর। তিনি শোষণের বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে এবং ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে তার কলম গর্জে  উঠেছিল তরবারির মত। তার বিদ্রোহী কবিতা বাঙালি জাতিকে পরাধীনতার শৃঙ্খলা ভাঙ্গার সাহস যুগিয়ে ছিল।

ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত নজরুল সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে অন্যানের মধ্যে প্রধান বর্জ্য কর্মকর্তা কমডোর মোহাম্মদ হুমায়ুন কবীর,আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মোঃ জালাল উদ্দিন ও আঞ্চলিক  নির্বাহী কর্মকর্তা মোঃ জুলকার নায়েনসহ ডিএনসিসির কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন। 

উল্লেখ্য ,জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অবদানকে স্মরণীয় করে রাখতে প্রধানমন্ত্রী তারেক রহমান ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবির  জন্মজয়ন্তী উদযাপন অনুষ্ঠানে ২৫ মে  আগামী ২৫  মে পর্যন্ত এক বছর নজরুল বর্ষ ঘোষণা করেন। এই কার্যক্রমের আওতায় দেশজুড়ে বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ে বছরব্যাপী আলোচনা সভা, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও নানা অনুষ্ঠানের মাধ্যমে এটি পালিত হচ্ছে | 

আ. দৈ./ একে


Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝