চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, দেশে ভোটার ১২ কোটি ৮৭ লাখ
নিজস্ব প্রতিবেদক

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। তালিকা অনুযায়ী, মোট ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ জন।
সোমবার নির্বাচন ভবনে তালিকা প্রকাশ করেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। মোট ভোটারের মধ্যে পুরুষ ৬ কোটি ৫৫ লাখ ১০ হাজার ৬৬৫, নারী ৬ কোটি ৩২ লাখ ৬৫ হাজার ৭১১ এবং হিজড়া ভোটার ১ হাজার ২৬৭ জন।
ইসি জানিয়েছে, নির্বাচন আয়োজনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ভোটের দিন-তারিখ জানার সঙ্গে সঙ্গে তা গণমাধ্যমকে জানানো হবে। এখন তফসিল ও ভোটগ্রহণের তারিখ ঘোষণার অপেক্ষা।
আ.দৈ/আরএস




















