রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
‘হাসনাতের বেলায় চেতছে, বিএনপির বেলায় চুপ’: মাদানী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৩০ আগস্ট, ২০২৬, ৯:০৮ পিএম   (ভিজিট : ৩২)
X

এনসিপির নেতা ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহর বক্তব্য ঘিরে ব্রাহ্মণবাড়িয়ায় কওমি ছাত্রদের কর্মসূচি নিয়ে প্রশ্ন তুলেছেন ইসলামি বক্তা রফিকুল ইসলাম মাদানী।

রোববার ফেসবুক পোস্টে তিনি বলেন, ‘হুজুররা হাসনাতের বেলায় চেতছে, অথচ বিএনপির বেলায় চুপ।’

মাদানীর দাবি, হাসনাত আব্দুল্লাহ, নাসিরুদ্দিন পাটোয়ারী ও নাহিদ ইসলামের সঙ্গে মাদ্রাসা শিক্ষার্থীদের দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। তাদের সঙ্গে আন্দোলনে অংশ নেওয়া ও পারস্পরিক সহযোগিতার কারণে হাসনাতের বক্তব্যে কষ্ট পাওয়াটা স্বাভাবিক বলেও মন্তব্য করেন তিনি।

তিনি জানান, আওয়ামী লীগবিরোধী আন্দোলনের সময় হাসনাতের আহ্বানে তিনি ঢাকায় গিয়েছিলেন এবং পরে হাসনাতের আমন্ত্রণে তার বাড়ির মাহফিলেও অংশ নিয়েছেন।

মাদানী বলেন, পরিচিত ও ঘনিষ্ঠ কেউ ভুল বক্তব্য দিলে সেটি বেশি কষ্ট দেয়। তার ভাষায়, ‘ওপেন শত্রুতা সহ্য হয়, মোনাফেকি না।’

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝