রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
দেশের অভ্যন্তরীণ রুটে বিমান ভাড়া
সকালে ৬ হাজার, বিকেলেই ১২ হাজার টাকা সংসদে প্রশ্ন
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: রোববার, ৩০ আগস্ট, ২০২৬, ৬:৫৫ পিএম  আপডেট: ৩০.০৮.২০২৬ ৬:৫৯ পিএম  (ভিজিট : ৪০)
X

জামায়াতে ইসলামীর কেন্দ্রিয় নেতা ও রাজশাহী-১ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান দেশের অভ্যন্তরীণ রুটে একই দিনে বিমানভাড়া দ্বিগুণরেও বেশি হওয়ার বিষয়টি জাতীয় সংসদে তুলে ধরেছেন। তিনি দেশের অভ্যন্তরীণ রুটে একই দিনে বিমানভাড়ার এই বৈষম্য এবং অস্থিরতার বন্ধের উদ্যোগ নেওয়া হবে কি না,তার জানতে চেয়েছেন।

আজ রোবার (৩০ আগস্ট) জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের দ্বিতীয় দিন মন্ত্রী এসব কথা বলেন। এ সময় অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

জামায়াতের সংসদ সদস্যের প্রশ্নের জবাবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, ঢাকা-চট্টগ্রাম রুটে টু-অ্যান্ড-ফ্রো (যাওয়া-আসা) টিকিটের মূল্য ১২ হাজার টাকা হয়নি। নির্ধারিত মূল্য ৬ হাজার ৪০০ টাকা। শেষ মুহূর্তে টিকিটের কালোবাজারি বন্ধে উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

সম্পূরক প্রশ্নে মজিবুর রহমান বলেন, ‘বাইরের বিমানভাড়া সম্পর্কে বলতে চাচ্ছি না। আমাদের অভ্যন্তরীণ রুটে বাংলাদেশে যে বিমান চলাচল করে, আমার মনে হয় এখানে সব মাননীয় সংসদ সদস্য এবং আপনিও চলাচল করেন, মাননীয় স্পিকার। দেখা যায়, সকাল বেলায় ৬ হাজার টাকা বিমানভাড়া, বিকেলে গিয়ে দেখা যাচ্ছে ১২ হাজার টাকা হয়ে গেছে। একেবারে ডাবল, তার চেয়েও বেশি হয়ে যায়। এটা অস্বাভাবিক।’

তিনি বলেন, ‘এটা অসহনীয় পর্যায়ের একটা বিমানভাড়া। মন্ত্রী মহোদয় কি উদ্যোগ নেবেন অন্তত যেন সহনীয় পর্যায়ে থাকে? একেবারে ডাবল, দ্বিগুণ, তিনগুণ না হয়ে একটা সহনীয় পর্যায় হলে আমার মনে হয় এ দেশের একটা ব্যালান্স থাকে।’

জবাবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, ‘মাননীয় সংসদ সদস্য কথাটা উনি একটু মনে হয় যাচাই না করে বলেছেন। ১২ হাজার টাকা টু-অ্যান্ড-ফ্রো এরকমভাবে অনেক সময় হয় আরকি। আমার ঢাকা থেকে চট্টগ্রাম, চট্টগ্রাম থেকে ঢাকা এই টু-অ্যান্ড-ফ্রো টিকিটটার দাম ১২ হাজার টাকা কোনো সময় হয়নি।’

মন্ত্রী বলেন, ‘টিকিটের মূল্য হলো আসলে ৬ হাজার ৪০০ টাকা। এর মধ্যে প্রায় ১৫ শতাংশ ট্যাক্স দিতে হয় সরকারকে। তারপরে কিছু ট্যাক্স আছে। যেগুলো বিবেচনা করে ৬ হাজার ৩০০ টাকা করা হয়েছে।’
শেষ মুহূর্তে টিকিটের কালোবাজারি ঠেকানোর উদ্যোগের কথা জানিয়ে তিনি বলেন, ‘অন্তিম মুহূর্তে এসে একেবারে ফ্লাইট ছেড়ে দিলে এই সময় টিকিট অনেকেই কালোবাজারি করার চেষ্টা করে। সেগুলো বন্ধের জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে।’

তিনি বলেন, ‘আমার মনে হয় এরপরে থেকে এই কালোবাজারি আর করতে পারবে না এবং যে মূল্য নির্ধারণ করা হবে, সেই মূল্যেই টিকিট পাবেন। আমার প্রত্যক্ষ তদারকিতে ইনশাআল্লাহ আমি কথা দিতে পারি, মাননীয় সংসদ সদস্য প্রশ্ন করেছেন,আপনার কোনো দিনও এই টিকিট বেশি দামে কিনতে হবে না। যা নির্ধারিত হবে, সেই টিকিটই আপনি সেই পয়সায় কাটতে পারবেন এবং ৬ হাজার ৪০০ টাকার মধ্যেই আপনি পাবেন।’

আ. দৈ./ একে


Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝