রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
১,৪৯৮ পর্যটন স্থান নিয়ে মহাপরিকল্পনা করছে সরকার: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৩০ আগস্ট, ২০২৬, ৬:০৬ পিএম   (ভিজিট : ৩২)
X

দেশি-বিদেশি পর্যটকদের আকৃষ্ট করতে দেশের সম্ভাবনাময় পর্যটনকেন্দ্রগুলোকে পরিবেশবান্ধব ও পরিকল্পিতভাবে গড়ে তুলতে উদ্যোগ নিয়েছে সরকার।

সংসদে জানানো হয়েছে, ইতোমধ্যে ‘জাতীয় পর্যটন নীতিমালা ২০২৬’ প্রণয়নের কাজ শুরু হয়েছে। একই সঙ্গে সম্ভাব্য প্রায় ১,৪৯৮টি পর্যটন স্থান চিহ্নিত করে সমন্বিত পর্যটন মহাপরিকল্পনা চূড়ান্ত করার কাজ শেষ পর্যায়ে।

পর্যটন উন্নয়নে স্থানীয়দের সম্পৃক্ত করে ‘কমিউনিটি বেজড ট্যুরিজম’ চালুর পরিকল্পনা রয়েছে। পর্যটকদের নিরাপত্তায় ট্যুরিস্ট পুলিশের সক্ষমতা বাড়ানো এবং সাংস্কৃতিক পর্যটন উন্নয়নে সংস্কৃতি মন্ত্রণালয়ের সঙ্গে যৌথভাবে কাজ করবে সরকার।

এ ছাড়া আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের পর্যটন সম্ভাবনা তুলে ধরতে ‘বিউটিফুল বাংলাদেশ’ নামে নতুন সরকারি ওয়েব পোর্টাল তৈরির কাজও এগিয়ে চলছে।

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝