গুম প্রতিরোধ দিবসে সংসদ অভিমুখে ১১ দলের পদযাত্রা
নিজস্ব প্রতিবেদক

আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোট রাজধানীর বাংলামোটর থেকে জাতীয় সংসদ অভিমুখে পদযাত্রা শুরু করেছে।
রোববার বিকেলে ‘বাংলাদেশ গুম প্রতিরোধ দিবস পালন জাতীয় কমিটি’র ব্যানারে এ কর্মসূচি শুরু হয়। পদযাত্রা শেষে স্পিকারের কাছে স্মারকলিপি দেওয়ার কথা রয়েছে।
স্মারকলিপিতে গুম কমিশনের প্রতিবেদনের সুপারিশ অপরিবর্তিত রেখে আইনে পরিণত করা এবং গুমের শিকার ব্যক্তিদের রাষ্ট্রীয় মর্যাদাসহ বিভিন্ন দাবি জানানো হবে। এতে ১১ দলের শীর্ষ নেতাকর্মীরা অংশ নেন।
আ.দৈ/আরএস




















