গুমের সঙ্গে জড়িত যত ক্ষমতাশালীই হোক, বিচার হবে: আইনমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক

গুম প্রতিরোধ আইন সংসদে উত্থাপনের সময় বিরোধীদের ওয়াকআউটকে ‘সুস্থ ধারার রাজনীতি’ কি না—সে প্রশ্ন তুলেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।
রোববার আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবসের অনুষ্ঠানে তিনি বলেন, গুমের সঙ্গে জড়িতরা যতই ক্ষমতাশালী হোক, তাদের আইনের আওতায় এনে বিচার করা হবে। বিচারপ্রক্রিয়া ধীর হলেও ন্যায়বিচার নিশ্চিত করতেই তা এগিয়ে নেওয়া হচ্ছে।
আইনমন্ত্রী দাবি করেন, গত ছয় মাসে পরিকল্পিতভাবে রাষ্ট্রীয় গুমের কোনো অভিযোগ পাওয়া যায়নি। তবে মোংলায় মিরাজ শেখের গুমের অভিযোগ স্বাধীনভাবে তদন্ত করা হচ্ছে।
তিনি বলেন, গুমের শিকার পরিবারগুলোকে সরকার আইনি সহায়তা দিচ্ছে এবং ভবিষ্যতে কেউ যেন গুমের শিকার না হন, সেটিই সরকারের লক্ষ্য।
আ.দৈ/আরএস




















