মূল সড়কে ই-রিকশা চলবে না, ৮ জোনে চলবে অভ্যন্তরীণ সড়কে
নিজস্ব প্রতিবেদক

রাজধানীর প্রধান সড়কে ই-রিকশা বা ব্যাটারিচালিত রিকশা চলাচল করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
তিনি জানান, ঢাকাকে আটটি জোনে ভাগ করে অভ্যন্তরীণ সড়কে ই-রিকশা চলাচলের ব্যবস্থা করা হবে। ছয় আসনের ই-রিকশা ঢাকা সিটি করপোরেশনের নিবন্ধন পাবে না। বুয়েট বা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অনুমোদিত নকশা অনুযায়ী তৈরি যানবাহনই নিবন্ধনের আওতায় আসবে।
প্রতিমন্ত্রী বলেন, ই-রিকশা নিয়ন্ত্রণে নীতিমালা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। আইন মন্ত্রণালয়ের ভেটিং শেষে দ্রুতই তা কার্যকর করা হবে।
এদিকে মালয়েশিয়ার সহায়তায় বাংলাদেশে রাবারাইজড বিটুমিন ব্যবহারের বিষয়েও আলোচনা হয়েছে। একই সঙ্গে দেশে ইলেকট্রিক ভেহিক্যাল খাতে বিনিয়োগের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
আ.দৈ/আরএস




















