লালবাগ ট্রাফিক বিভাগের সাংবাদিকদের সাথে মতবিনিময়
নিজেস্ব প্রতিবেদক

গতকাল শনিবার ( ২৯ আগস্ট ) দুপুর ১২টায় রাজদানীর লালবাগ ট্রাফিক বিভাগের কার্যালয়ে লালবাগ ট্রাফিক বিভাগের ডিসি মো. মফিজুল ইসলাম, এডিসি এহসানুল কামরান তানভীরসহ এসি ট্রাফিকবৃন্দ, টিআই ও অন্যান্য কর্মকর্তাদের সাথে সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মতবিনিময় সভায় সাংবাদিকরা লালবাগ ট্রাফিক বিভাগের যানজট নিরসন, সড়কে শৃঙ্খলা বজায় রাখা, ট্রাফিক আইন বাস্তবায়ন, অবৈধ পার্কিং নিয়ন্ত্রণ,চাদাবাজী রোধ, পথচারীদের নিরাপদ চলাচলসহ ট্রাফিক ব্যবস্থাপনার বিভিন্ন বিষয়ে প্রশ্ন ও মতামত তুলে ধরেন।
সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের সুনির্দিষ্ট ও বিস্তারিত উত্তর প্রদান করেন ডিসি ট্রাফিক মো. মফিজুল ইসলাম মহোদয় ও সংশ্লিষ্ট কর্মকর্তারা। এ সময় তারা ট্রাফিক ব্যবস্থাপনা উন্নয়নে গৃহীত বিভিন্ন পদক্ষেপ, বিদ্যমান সমস্যা এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে সাংবাদিকদের অবহিত করেন।
সভায় বক্তারা বলেন, সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা ও যানজট নিরসনে ট্রাফিক পুলিশের পাশাপাশি জনসাধারণের সচেতনতা এবং গণমাধ্যমের ইতিবাচক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পারস্পরিক যোগাযোগ ও সমন্বয়ের মাধ্যমে ট্রাফিক ব্যবস্থাপনাকে আরও উন্নত করা সম্ভব।
আ. দৈ./একে




















