রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
চলতি অর্থবছরেই সব স্থানীয় নির্বাচন, বরাদ্দ ৬ হাজার কোটি টাকা: মীর শাহে আলম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৯ আগস্ট, ২০২৬, ৯:২৯ পিএম   (ভিজিট : ৩০)
X

চলতি অর্থবছরের মধ্যেই স্থানীয় পর্যায়ের সব নির্বাচন সম্পন্ন করতে বাজেটে ৬ হাজার কোটি টাকা সংরক্ষিত রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

শনিবার শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি জানান, স্থানীয় সরকার নির্বাচন হবে সাধারণ প্রতীকে ও নির্দলীয়ভাবে। তবে রাজনৈতিক দলগুলো পছন্দের প্রার্থীকে দলীয়ভাবে সমর্থন দিতে পারবে।

তিনি আরও জানান, স্থানীয় সরকার ব্যবস্থা নিয়ে জারি করা পাঁচটি অধ্যাদেশ ইতোমধ্যে আইনে পরিণত হয়েছে। নির্ধারিত সময়ে নির্বাচন সম্পন্ন করতে প্রয়োজনীয় প্রস্তুতি চলছে।

আ.দৈ/আরএস






Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝