ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু
নিজস্ব প্রতিবেদক

রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে ছিনতাইকারীর ব্যাগ ধরে টান দেওয়ার সময় রিকশা থেকে পড়ে গিয়ে রনজিনা পারভীন (৫৫) নামে এক প্রধান শিক্ষিকার মৃত্যু হয়েছে।
শনিবার সকাল সাড়ে ৬টার দিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে এ ঘটনা ঘটে। রনজিনা বগুড়ার গাবতলীর বাগবাড়ী বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ছিলেন।
পুলিশ জানায়, মোটরসাইকেলে আসা দুই ছিনতাইকারী তার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে ধস্তাধস্তির একপর্যায়ে তিনি রিকশা থেকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান। হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জড়িতদের শনাক্তে কাজ করছে পুলিশ।
আ.দৈ/আরএস




















