অনুমোদনহীন ডাবল ডেকার স্লিপার বাস বন্ধে প্রধানমন্ত্রীর নির্দেশ
নিজস্ব প্রতিবেদক

রাজধানীতে অনুমোদনহীন ডাবল ডেকার স্লিপার বাস চলাচলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ঢাকায় অটোরিকশা চলাচল নিয়ন্ত্রণে পৃথক নীতিমালা প্রণয়নের সিদ্ধান্ত হয়েছে।
শনিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে যানজট নিরসন ও পরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠকে ফুলবাড়িয়া বাস টার্মিনাল কেরানীগঞ্জে স্থানান্তর এবং ঝিলমিল প্রকল্পের ১৫ একর জমিতে চার মাসের মধ্যে অস্থায়ী টার্মিনাল নির্মাণের সিদ্ধান্ত হয়। পাশাপাশি গাবতলী বাস টার্মিনাল সম্প্রসারণ এবং কারওয়ান বাজারের কিচেন মার্কেট গাবতলীতে স্থানান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে।
এ ছাড়া এক্সপ্রেসওয়ে ও ফ্লাইওভারে ইলেকট্রনিক টোল কালেকশন ব্যবস্থা চালু এবং যাত্রাবাড়ী-গুলিস্তান ফ্লাইওভারের যানজট নিরসনে ১৫ দিনের মধ্যে নতুন প্রতিবেদন দিতে বুয়েটকে নির্দেশ দেওয়া হয়েছে।
আ.দৈ/আরএস




















