রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ষড়যন্ত্র মোকাবিলায় জনগণকে সঙ্গে নিয়ে প্রস্তুত বিএনপি: জাহিদ হোসেন
দিনাজপুর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৯ আগস্ট, ২০২৬, ৮:৫১ পিএম   (ভিজিট : ৩৬)
X

বিএনপিকে দুর্বল করতে কোনো ষড়যন্ত্র হলে জনগণকে সঙ্গে নিয়ে তা মোকাবিলার জন্য দল প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন।

শনিবার দিনাজপুরের হাকিমপুরে বিএনপির মতবিনিময় সভায় তিনি বলেন, বিএনপির শেকড় জনগণের মধ্যে। তাই ভয় দেখিয়ে বা চাপ সৃষ্টি করে দলটিকে জনগণ থেকে বিচ্ছিন্ন করা যাবে না।

বিএনপিকে গণতন্ত্র রক্ষা ও জনগণের পক্ষে কথা বলার দল উল্লেখ করে মন্ত্রী বলেন, বিরোধীদের অহেতুক বিশৃঙ্খলা সৃষ্টি করে জনদুর্ভোগ না বাড়ানোর আহ্বান জানানো হয়েছে। জনগণ সব বিষয়ে সচেতন এবং তাদের সঙ্গে নিয়েই যেকোনো ষড়যন্ত্র মোকাবিলা করা হবে।

তিনি আরও বলেন, জনগণের ভোটে যারা নির্বাচিত হবে, তারাই দেশ পরিচালনার দায়িত্ব পাবে।

আ.দৈ/আরএস






Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝