রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাউফলে ছাত্র সমাজের বিক্ষোভের মুখে ইউএনও’র অপসারণ
পটুয়াখালী প্রতিনিধি:
প্রকাশ: রোববার, ২৪ নভেম্বর, ২০২৪, ৬:২২ পিএম  আপডেট: ২৪.১১.২০২৪ ৬:২৫ পিএম  (ভিজিট : ১৭৮)
X

পটুয়াখালীর বাউফলে ছাত্র সমাজের বিক্ষোভের মুখে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. বশির গাজীকে দ্রুত অপসারণ করেছে জেলা প্রশাসন। 
 আজ রোববার (২৪ নভেম্বর) সকালে তার অপসারণের দাবীতে বাউফল সরকারি কলেজ থেকে সাধারন শিক্ষার্থীদের ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের হয়। পরে উপজেলা পরিষদ চত্ত্বরে ইউএনও কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেন ছাত্র সমাজ। এ সময়ে সাধারন ছাত্রদের সমর্থন জানিয়ে আন্দোলন অংশগ্রহন করে ছাত্রদল ও ছাত্র অধিকার পরিষদের নেতা-কর্মীরা। 

ছাত্র সমাজের দাবী, ইউএনও মো. বশির গাজী একজন দুর্নীতিগ্রস্থ অফিসার এবং তিনি ফ্যাসিস্ট হাসিনা সরকারের দোসর। ৫ আগষ্ট পরবর্তী সময়ে তিনি ফ্যাসিস্ট সরকারের পাতানো নির্বাচনের ফ্যাসিবাদী দোসর দূনীতিবাজ উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানকে পুনর্বাসনের চেষ্টা করেন। এরপরে ৪ দফায় তার বদলীর আদেশ হলেও একটি বিশেষ মহলের হস্তক্ষেপে বারবার এই আদেশ স্থগিত হয়।

 সম্প্রতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা মো. বশির গাজীর বদলী ও বিচারের দাবীতে আন্দোলন শুরু করলে সেই বিশেষ মহল ছাত্র প্রতিনিধিদের একাংশকে (৫জন) বিভিন্ন ভাবে ম্যানেজ করে আন্দোলন বন্ধের অপচেষ্টা করে। আন্দোলনরত ওই একাংশ শিক্ষার্থী গত ২৩ নভেম্বর শনিবার ফেইসবুকে স্ট্যাটাস দিয়ে জানায় আন্দোলন স্থগিত করা হয়েছে এবং ফ্যাসিস্ট দোসর মো. বশির গাজী বাউফলের জনতার পক্ষে কাজ করতে রাজি হয়েছে। তবে এ সিদ্ধান্ত আন্দোলনরত অন্যান্য শিক্ষার্থীরা প্রত্যাখ্যান করে, আজ আন্দোলন করে। 

একপর্যায়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে দুপুর ১২টার দিকে ইউএনওকে অপসারন করা হয়েছে বলে নিশ্চিত করলে আনন্দ মিছিলের মধ্য দিয়ে ছাত্র-সমাজের আন্দোলেন সমাপ্তি ঘোষণা করা হয়।

আ. দৈ. /কাশেম / নাজিম 


Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝