কিছু দুষ্কৃতকারী সারের কৃত্রিম সংকট তৈরি করছে: কৃষিমন্ত্রী
ফরিদপুর প্রতিনিধি

দেশে সারের কোনো সংকট নেই, বরং কিছু দুষ্কৃতকারী কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করছে বলে জানিয়েছেন কৃষি ও মৎস্যমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।
শনিবার ফরিদপুরে পেঁয়াজ ও পাটচাষিদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি বলেন, দেশে পর্যাপ্ত সার মজুত রয়েছে। কৃষকদের চাহিদা অনুযায়ী সময়মতো সার ও কৃষি উপকরণ সরবরাহ নিশ্চিত করতে সরকার কাজ করছে।
কৃষিমন্ত্রী বলেন, কৃত্রিমভাবে সারের সংকট সৃষ্টি করে কৃষকদের হয়রানি করার চেষ্টা করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, ফরিদপুরের মাটি পেঁয়াজ ও পাট চাষের জন্য অত্যন্ত উপযোগী। তুলনামূলক কম সার ব্যবহার করেও এ অঞ্চলে ভালো ফলন পাওয়া সম্ভব। আগামী দিনে পেঁয়াজ ও পাটের বীজ উৎপাদনের মাধ্যমে দেশকে আরও স্বাবলম্বী করার উদ্যোগ নেওয়া হয়েছে।
আ.দৈ/আরএস




















