রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
মাগুরা-২ আসনে দলীয় অবস্থান নিয়ে মুখ খুললেন কেন্দ্রীয় যুবদল নেতা
আমি নিতাই রায়ের সঙ্গে বসতে চাই না”: যুবদল নেতা নয়ন
মহম্মদপুর, মাগুরা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৯ আগস্ট, ২০২৬, ৭:২৯ পিএম  আপডেট: ২৯.০৮.২০২৬ ৭:৫৮ পিএম  (ভিজিট : ৫৪)
X

মাগুরা-২ (মহম্মদপুর-শালিখা) আসনে বিএনপির দুই পক্ষের অবস্থান ও রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে মুখ খুলেছেন কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সম্পাদক ও ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়ন। তিনি বলেছেন, সংসদ সদস্য ও সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরীর সঙ্গে তিনি বসতে চান না।

গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে মহম্মদপুর উপজেলার পানিঘাটা গ্রামে নিজ বাড়িতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

রবিউল ইসলাম নয়ন বলেন, “না, আমি নিতাই রায়ের সঙ্গে বসতে চাই না। বসতে চাই না এই কারণে, আমি তো সরকারের কোনো পার্ট না। আমি কেন বসব? নিতাই রায় বসবে জনগণের সঙ্গে। তাঁর লোকজন জনগণের টাকা-পয়সা লুটপাট করে খাচ্ছে। তিনি জনগণের কাছে দায়বদ্ধ। তিনি জনগণের সঙ্গে বসবেন।”

তিনি আরও বলেন, “আমি সাধারণ মানুষের আশা পূরণে কাজ করে যাচ্ছি। উনি আসেন, বাড়িতে ওঠেন, আর সার্কিট হাউসে ওঠেন।”

নিতাই রায় চৌধুরীর আচরণ নিয়ে প্রশ্ন তুলে নয়ন আরও অভিযোগ করেন, “আমি কয়েক দিন ধরে দেখছি, উনি শুধু মেয়েদের হাত টানাটানিতে ব্যস্ত থাকেন। ওনার কাছে কোনো মেয়েরা গেলে, সব লোকজনকে বের করে দিয়ে উনি পাঁচ-সাত ঘণ্টা মেয়েদের সঙ্গে আলাপ করেন।”

তবে নয়নের এসব অভিযোগের বিষয়ে নিতাই রায় চৌধুরীর বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, মাগুরা-২ আসনে বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে মতপার্থক্য রয়েছে। একটি পক্ষ সংসদ সদস্য নিতাই রায় চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত। অপর পক্ষের নেতৃত্বে রয়েছেন কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সম্পাদক রবিউল ইসলাম নয়ন।

গত ২৪ আগস্ট মহম্মদপুর উপজেলায় দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা দেখা দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে মহম্মদপুর থানায় অতিরিক্ত পুলিশ, বিজিবি ও র‍্যাব মোতায়েন করা হয়। পরে জেলা বিএনপির আশ্বাসে উভয় পক্ষ তাদের কর্মসূচি স্থগিত করে।

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝