গুম-খুন ও জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের ৭৪ জনকে চাকরি
নিজস্ব প্রতিবেদক

গুম-খুনের শিকার এবং জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের ৭৪ সদস্যকে চাকরির নিয়োগপত্র দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের করবী হলে আয়োজিত অনুষ্ঠানে ১০ জনের হাতে সরাসরি নিয়োগপত্র তুলে দেন প্রধানমন্ত্রী। বাকি সদস্যদেরও আনুষ্ঠানিকভাবে নিয়োগ দেওয়া হয়।
নিয়োগপ্রাপ্তদের মধ্যে গুমের শিকার পরিবারের সদস্য, জুলাই অভ্যুত্থানে শহীদদের বাবা-মা ও স্বজন এবং আহত আন্দোলনকারীরা রয়েছেন। নিয়োগপত্র পেয়ে তারা প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান এবং গুম-খুনের সঙ্গে জড়িতদের বিচারের দাবি জানান।
অনুষ্ঠানে সরকারের শীর্ষ কর্মকর্তা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আ.দৈ/আরএস




















