ব্রাহ্মণবাড়িয়ায় হাসনাতের কর্মসূচি ঠেকানোর হুঁশিয়ারি মাদানীর
নিজস্ব প্রতিবেদক

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ তার বিতর্কিত বক্তব্য প্রত্যাহার করে দ্রুত দুঃখ প্রকাশ না করলে ব্রাহ্মণবাড়িয়ায় কোনো কর্মসূচি করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ‘শিশুবক্তা’ হিসেবে পরিচিত রফিকুল ইসলাম মাদানী।
শনিবার ফেসবুক পোস্টে তিনি বলেন, ব্রাহ্মণবাড়িয়ার জামিয়া ইউনুসিয়া মাদ্রাসার সঙ্গে স্থানীয় মানুষের গভীর আবেগ জড়িত। এ নিয়ে কোনো বিরূপ ঘটনা ঘটলে সাধারণ মানুষও তা প্রতিহত করতে এগিয়ে আসে।
হাসনাত আবদুল্লাহকে উদ্দেশ করে মাদানী বলেন, বক্তব্য প্রত্যাহার করে দুঃখ প্রকাশ না করলে ব্রাহ্মণবাড়িয়ায় কোনো কর্মসূচি করতে পারবেন না। কেউ ‘হাসিনা স্টাইলে’ পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টা করলে এর প্রভাব সারা দেশেও ছড়িয়ে পড়তে পারে বলে সতর্ক করেন তিনি।
তবে দ্রুত দুঃখ প্রকাশ করলে স্থানীয় মানুষ বিষয়টি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবে বলেও উল্লেখ করেন মাদানী। একই সঙ্গে হাসনাতের শারীরিক গঠন ও গায়ের রং নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে করা কটূক্তিরও সমালোচনা করে সংশ্লিষ্টদের দুঃখ প্রকাশের আহ্বান জানান তিনি।
আ.দৈ/আরএস




















