রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
আগামী গ্রীষ্মে বিদ্যুৎ ঘাটতি কমবে, ৩ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুতের আশা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৯ আগস্ট, ২০২৬, ৫:০৩ পিএম   (ভিজিট : ২৭)
X

আগামী গ্রীষ্মের আগেই দেশে অন্তত ৩ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা তৈরি হবে বলে আশা প্রকাশ করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। এতে আগামী গ্রীষ্মে বিদ্যুতের ঘাটতি অনেকটাই কমে আসবে বলে মনে করেন তিনি।


শনিবার যশোরে এক মতবিনিময় সভায় প্রতিমন্ত্রী বলেন, সৌরবিদ্যুৎ উৎপাদনে উদ্যোক্তাদের বিভিন্ন সুযোগ-সুবিধা দিচ্ছে সরকার। পাশাপাশি বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়ায় দেশেও মূল্য সমন্বয়ের প্রয়োজন হচ্ছে বলে জানান তিনি।


শিক্ষকদের উদ্দেশে তিনি শিশুদের ছোটবেলা থেকেই নৈতিকতা, পরিচ্ছন্নতা ও সম্পদের পরিমিত ব্যবহারের শিক্ষা দেওয়ার আহ্বান জানান। অর্থের অভাবে কোনো শিক্ষার্থীর পড়াশোনা বন্ধ হবে না উল্লেখ করে তিনি বলেন, প্রয়োজনে সরকার তার শিক্ষার দায়িত্ব নেবে।


এ ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানে রাজনৈতিক পরিচয়ে প্রভাব বিস্তার বা অরাজকতা সৃষ্টি করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে সাংগঠনিক ও আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন প্রতিমন্ত্রী।


আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝