রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
হট্টগোল-পাল্টাপাল্টি অভিযোগে উত্তপ্ত সংসদ, কার্যক্রম নিয়ে উদ্বিগ্ন স্পিকার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬, ৭:৩৮ পিএম   (ভিজিট : ৪৫)
X

জাতীয় সংসদে সদস্যদের তীব্র হট্টগোল, অসৌজন্যমূলক আচরণ ও কার্যপ্রণালী বিধি অমান্যের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি সতর্ক করে বলেছেন, পরমতসহিষ্ণুতার অভাব ও একে অপরের বক্তব্যে বাধা দেওয়ার প্রবণতা অব্যাহত থাকলে সংসদের কার্যক্রম মারাত্মক হুমকির মুখে পড়বে।

বৃহস্পতিবার সংসদ অধিবেশনে স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার বক্তব্যকে কেন্দ্র করে উত্তেজনা ও বাকবিতণ্ডা সৃষ্টি হয়। একপর্যায়ে বিরোধী দলের সদস্যরা হট্টগোল শুরু করলে স্পিকার সংসদীয় শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান।

স্পিকার বলেন, সরকারের ভুলত্রুটি তুলে ধরার পূর্ণ স্বাধীনতা বিরোধী দলের রয়েছে। তবে কোনো মন্ত্রীর বক্তব্য শেষ করতে না দিয়ে সমস্বরে চেঁচামেচি করা সুস্থ সংসদীয় রীতি নয়। গণতন্ত্রকে কার্যকর রাখতে সবাইকে কার্যপ্রণালী বিধি মেনে চলতে হবে।

বিরোধীদলীয় নেতা স্বরাষ্ট্রমন্ত্রীর অসংসদীয় বক্তব্যের অভিযোগ তুলে তা কার্যপ্রণালী থেকে বাদ দেওয়ার দাবি জানান। জবাবে স্পিকার বলেন, বক্তব্যে অসংসদীয় শব্দ থাকলে তা পরীক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

প্রবীণ সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীও তাঁর বক্তব্যের কিছু অংশ এক্সপাঞ্জ হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন। বিষয়টি কার্যপ্রণালী যাচাই করে দেখার আশ্বাস দেন স্পিকার।

সবশেষে সংসদ সদস্যদের চূড়ান্ত সতর্ক করে স্পিকার বলেন, যেভাবে একে অপরের বক্তব্যে বাধা দেওয়া হচ্ছে তা অত্যন্ত দুঃখজনক। এ ধরনের পরিস্থিতি চলতে থাকলে সংসদ দীর্ঘদিন সচল রাখা কঠিন হবে। পরে তিনি অধিবেশন মুলতবি ঘোষণা করেন।

আ.দৈ/এসআর



Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝