রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ডিসেম্বর থেকে স্থানীয় নির্বাচন, সেপ্টেম্বরেই তফসিল: সিইসি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬, ৭:৩২ পিএম   (ভিজিট : ৪২)
X

সেপ্টেম্বরের মধ্যে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণা করতে চায় নির্বাচন কমিশন (ইসি)। তবে পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনে তফসিল অক্টোবর পর্যন্ত পিছিয়ে যেতে পারে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।


বৃহস্পতিবার রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি জানান, চলতি বছরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচনের প্রথম ধাপের ভোট শুরু করার পরিকল্পনা রয়েছে। তবে পাবলিক পরীক্ষা, দুর্গাপূজা ও অন্যান্য সামাজিক-ধর্মীয় আয়োজনের বিষয়টি বিবেচনায় নিয়েই ভোটের সময় নির্ধারণ করা হবে।


সিইসি বলেন, নভেম্বরের বার্ষিক পরীক্ষা এড়িয়ে ডিসেম্বর থেকে ভোট আয়োজনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করা হচ্ছে। একই সঙ্গে আগামী বছরের এসএসসি পরীক্ষার বিষয়টিও বিবেচনায় রাখতে হবে।


রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে স্থানীয় সরকার নির্বাচনকে স্বচ্ছ, বিশ্বাসযোগ্য ও সর্বজনগ্রহণযোগ্য করতে তাঁর সহযোগিতা চাওয়া হয়েছে। রাষ্ট্রপতি নির্বাচন কমিশনকে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দিয়েছেন।


সিইসি জানান, ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন আয়োজনেও কমিশন প্রস্তুত। স্থানীয় সরকার নির্বাচন ও উপনির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে শিগগির বৈঠক করবে ইসি। ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে পোস্টাল ব্যালটের ব্যবস্থাও থাকবে।


আ.দৈ/এসআর



Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝