রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
দলনিরপেক্ষভাবেই দায়িত্ব পালনের অঙ্গীকার রাষ্ট্রপতির
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬, ৬:১২ পিএম   (ভিজিট : ৪০)
X

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ার আগে তিনি দল, সংসদ ও মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন। এখন তিনি সম্পূর্ণ দলনিরপেক্ষ এবং দেশ ও জনগণের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দায়িত্ব পালন করবেন।

বৃহস্পতিবার বঙ্গভবনের দরবার হলে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে প্রথম দরবারে তিনি এসব কথা বলেন। রাষ্ট্রপতি বলেন, দায়িত্ব পালনের ক্ষেত্রে কারও প্রতি রাগ বা অনুরাগ থাকবে না। সততা, নিষ্ঠা, আন্তরিকতা ও দায়িত্বশীলতার মাধ্যমে জনগণের আস্থা অর্জনই হবে তাঁর প্রধান লক্ষ্য।

বঙ্গভবনের কর্মকর্তা-কর্মচারীদের দেশের প্রতি ভালোবাসা, আনুগত্য ও সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে তিনি বলেন, বঙ্গভবন রাষ্ট্রীয় মর্যাদা ও সার্বভৌমত্বের প্রতীক। এর মর্যাদা রক্ষায় রাষ্ট্রীয় গোপনীয়তা কঠোরভাবে বজায় রাখতে হবে।

সরকারি সম্পদের সঠিক ও জবাবদিহিমূলক ব্যবহারের পাশাপাশি ব্যয় সাশ্রয় ও অপচয় রোধের ওপরও গুরুত্ব দেন রাষ্ট্রপতি। তিনি কর্মকর্তা-কর্মচারীদের শৃঙ্খলা, নৈতিকতা ও সুন্দর চরিত্র গঠনের আহ্বান জানান।

মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে রাষ্ট্রপতি স্বাধীনতার পর দেশ ও রাষ্ট্রগঠনে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার অবদানের কথাও স্মরণ করেন। তিনি বঙ্গভবনের সবাইকে একটি পরিবারের সদস্য হিসেবে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

আ.দৈ/আরএস




Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝