রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
রংপুরে চারজনকে শ্বাসরোধে হত্যা, ধর্ষণের আলামত মেলেনি
রংপুর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬, ৬:০৪ পিএম   (ভিজিট : ৫৩)
X

রংপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চার সদস্যকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে ময়নাতদন্তে প্রমাণ মিলেছে। তবে নিহত দুই নারীর শরীরে ধর্ষণের কোনো আলামত পাওয়া যায়নি।

বৃহস্পতিবার সকালে সংবাদ সম্মেলনে রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ এ তথ্য জানান। তিনি বলেন, মাদক সেবনে বাধা দেওয়ায় মুগ্ধ দাস ও সিদ্ধার্থ দাস চারজনকে শ্বাসরোধ করে হত্যা করেছে বলে তদন্তে উঠে এসেছে।

পুলিশ জানায়, হত্যাকাণ্ডের পর মুগ্ধ দাস দখিগঞ্জ শ্মশানে আশ্রয় নিয়েছিল। শ্মশানের কেয়ারটেকার বিদ্যুৎ দাস আদালতে ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে এ বিষয়ে তথ্য দিয়েছেন।

এদিকে হত্যাকাণ্ডের পেছনে জমি বিক্রির টাকা ভাগাভাগি নিয়ে পারিবারিক ক্ষোভ ছিল কি না, সেটিও খতিয়ে দেখছে পুলিশ। সিদ্ধার্থ দাসের পূর্বপুরুষদের কাছ থেকে গণপতি চক্রবর্তী জমি কিনে বাড়ি করেছিলেন বলে জানা গেছে।

পুলিশ কমিশনার বলেন, জমি বিক্রির অর্থ ভাগাভাগি নিয়ে পরিবারের সদস্যদের মধ্যে অসন্তোষ ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। হত্যার পেছনে এর কোনো ভূমিকা ছিল কি না, তদন্তে তা নিশ্চিত হওয়ার চেষ্টা চলছে।

আ.দৈ/আরএস





Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝