রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন অক্টোবরে, স্থানীয় ভোট নভেম্বরে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ৭:৫১ পিএম   (ভিজিট : ৩৬)
X

রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ঠাকুরগাঁও-১ আসন শূন্য হওয়ায় অক্টোবরের শেষ দিকে উপনির্বাচন আয়োজনের পরিকল্পনা করছে নির্বাচন কমিশন (ইসি)। আইন অনুযায়ী, আসন শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে ভোট আয়োজন করতে হয়।

নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ জানান, উপনির্বাচনের কারণে স্থানীয় সরকার নির্বাচন এক মাস পিছিয়ে নভেম্বরে নেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। ভোটের ৪৫ দিন আগে স্থানীয় নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।

ইসি জানিয়েছে, স্থানীয় সরকার নির্বাচন ইউনিয়ন পরিষদ দিয়ে শুরু করার পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে পৌরসভাতেও ভোট হতে পারে। পরে পর্যায়ক্রমে উপজেলা, সিটি করপোরেশনসহ অন্যান্য স্থানীয় সরকার প্রতিষ্ঠানে নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে।

বর্তমানে দেশের অধিকাংশ স্থানীয় সরকার প্রতিষ্ঠানে নির্বাচিত প্রতিনিধি নেই। ৪ হাজার ৫৮০ ইউনিয়ন পরিষদের মধ্যে চলতি বছর ৩ হাজার ৯৮১টি, ৩২০টি পৌরসভা, ৫০০টি উপজেলা ও ১৩টি সিটি করপোরেশন নির্বাচন উপযোগী বলে ইসির রোডম্যাপে উল্লেখ করা হয়েছে।

আ.দৈ/আরএস




Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝