ব্রিটিশ নাগরিকত্ব ছেড়েই শপথ নিয়েছেন হুমায়ুন কবির: আইনমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তাঁর শপথ গ্রহণে আইনের কোনো ব্যত্যয় হয়নি বলেও দাবি করেন তিনি।
মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, হুমায়ুন কবির ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন এবং সংবিধান মেনেই তাঁর শপথ গ্রহণ হয়েছে।
সরকারের আইনশৃঙ্খলা ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে তিনি বলেন, রাজনৈতিক মিথ্যা মামলা, গুম ও ক্রসফায়ারের সংস্কৃতি বন্ধ করে আইনের শাসন ও মানবাধিকার নিশ্চিত করতে সরকার কাজ করছে। সরকার গঠনের পর পুলিশ বাদী হয়ে কোনো মিথ্যা মামলা হয়নি বলেও দাবি করেন তিনি।
আইনমন্ত্রী বলেন, আর্থিকভাবে অসচ্ছল ও অসহায় মানুষ যাতে ন্যায়বিচার থেকে বঞ্চিত না হন, সে জন্য সরকারি আইনগত সহায়তা কার্যক্রম আরও বিস্তৃত করা হচ্ছে। কোনো ভুক্তভোগী আইনজীবী নিয়োগে অক্ষম হলে রাষ্ট্র তার পাশে থাকবে বলেও জানান তিনি।
আ.দৈ/আরএস




















