রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
আওয়ামী লীগ বাড়ি দখলের অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার, এলাকায় মাইকিং করে সতর্ক
জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ৭:২৫ পিএম  আপডেট: ২৪.০৮.২০২৬ ৭:৩৫ পিএম  (ভিজিট : ৪৫)
X

জয়পুরহাটের আক্কেলপুরে অন্যের বাড়ি দখলের অভিযোগে রায়কালী ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান বাবুকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে উপজেলা বিএনপি।

রোববার রাতে উপজেলা বিএনপির নেতারা বহিষ্কারের সিদ্ধান্ত জানান। সোমবার ইউনিয়নের বিভিন্ন এলাকায় মাইকিং করে বিষয়টি প্রচার করা হয়। দলীয় শৃঙ্খলা ও ভাবমূর্তি রক্ষায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে উপজেলা বিএনপি।

বহিষ্কারাদেশে বলা হয়েছে, মিজানুর রহমানের বিরুদ্ধে অন্যের বাড়ি দখলসহ সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। গত ২১ জুলাই তাকে বাড়িটি ছেড়ে দেওয়ার জন্য সাত দিনের সময় দেওয়া হলেও তিনি তা মানেননি।

অভিযোগকারী পরিবারের দাবি, আওয়ামী লীগের রায়কালী ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক বেলাল হোসেন আত্মগোপনে যাওয়ার সুযোগে মিজানুর রহমান বাড়িটি দখলে নেন। তবে মিজানুর রহমান অভিযোগ অস্বীকার করে দাবি করেন, বাড়িটি তাদের পৈতৃক জমিতে নির্মাণ করা হয়েছে এবং তিনি নিজের জমি ফেরত নিয়েছেন।

তিনি জানান, সোমবার সকালে বাড়ি থেকে মালামাল সরিয়ে সেটি ছেড়ে দিয়েছেন।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফ ইফতেখার রানা বলেন, অন্যের বাড়ি দখল করা বড় ধরনের অপরাধ। কোনো ধরনের অন্যায়ের সঙ্গে দল আপস করবে না।

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝