রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
শ্রমিকদের মধ্যে ‘ভূত আতঙ্ক’, বন্ধ আদমজী ইপিজেডের কারখানা
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৩ আগস্ট, ২০২৬, ৮:৫১ পিএম   (ভিজিট : ৪০)
X

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আদমজী ইপিজেডের ইউনিভার্সেল মেনসওয়্যার লিমিটেড পোশাক কারখানায় টানা দ্বিতীয় দিনের মতো শ্রমিক অসুস্থ ও অজ্ঞান হওয়ার ঘটনা ঘটেছে। রোববার সকালে কয়েক দফায় ১৫ থেকে ২০ জন শ্রমিক অসুস্থ হয়ে পড়লে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে পরিস্থিতি বিবেচনায় কারখানাটি দিনের জন্য ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।

শ্রমিকদের কয়েকজনকে বেপজা হাসপাতালসহ স্থানীয় বিভিন্ন হাসপাতাল ও নারায়ণগঞ্জের খানপুর ৩০০ শয্যা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। শ্রমিকদের দাবি, অসুস্থের সংখ্যা আরও বেশি।

এর আগে শনিবারও কারখানাটির নতুন ভবনে শতাধিক নারী শ্রমিক অসুস্থ হয়ে পড়েছিলেন। অসুস্থতার কারণ নিয়ে নানা গুঞ্জন ছড়ালেও ‘ভূত দেখার’ দাবি ভিত্তিহীন বলে জানিয়েছে কারখানা কর্তৃপক্ষ ও বেপজা।

শিল্প পুলিশের ধারণা, প্রচণ্ড গরমে শ্রমিকরা অসুস্থ হয়ে থাকতে পারেন। তবে খানপুর হাসপাতালের তত্ত্বাবধায়ক জানিয়েছেন, শ্রমিকরা কোনো এক ধরনের গ্যাসে আক্রান্ত হয়ে আসছেন, যদিও গ্যাসটির ধরন এখনো শনাক্ত করা যায়নি। ঘটনা তদন্ত করে প্রকৃত কারণ খুঁজে বের করার চেষ্টা চলছে।

আ.দৈ/এসআর




Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝