রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
জেলা হাসপাতালে ডায়ালাইসিস সেবা বাড়ছে, ৩ মাসে ৬০ মেশিন স্থাপনের লক্ষ্য
নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৩ আগস্ট, ২০২৬, ৫:৩৬ পিএম   (ভিজিট : ৫২)
X

দেশের মেডিকেল কলেজ ও জেলা সদর হাসপাতালগুলোতে ডায়ালাইসিস সেবা সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি জানান, মেডিকেল কলেজ হাসপাতালে ৫০টি এবং জেলা সদর হাসপাতালে ১০টি করে ডায়ালাইসিস শয্যা স্থাপন করা হবে। এতে জেলা পর্যায়েই প্রতিদিন বিপুলসংখ্যক রোগী ডায়ালাইসিসের সুযোগ পাবেন এবং ঢাকামুখী চাপ কমবে।

রোববার নওগাঁ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান মন্ত্রী। তিনি বলেন, ডায়ালাইসিস মেশিনের টেন্ডার ইতোমধ্যে সম্পন্ন হয়েছে এবং তিন মাসের মধ্যেই এগুলো স্থাপনের আশা করা হচ্ছে।

আগামী দুই বছরের মধ্যে উপজেলা পর্যায়েও ১০টি করে ডায়ালাইসিস শয্যা স্থাপনের পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি। একই সঙ্গে হাসপাতালগুলোকে ১৫১ শয্যায় উন্নীত করা, নারী ও শিশুদের জন্য পৃথক শয্যা এবং আধুনিক প্যাথলজি সেবা চালুর উদ্যোগের কথাও জানান।

স্বাস্থ্য খাতের জনবল সংকট মোকাবিলায় ৫ হাজার চিকিৎসক, আড়াই হাজার নার্স ও আড়াই হাজার ফার্মাসিস্ট নিয়োগের প্রক্রিয়া চলছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।

এ ছাড়া লাইসেন্সবিহীন ও অনিয়মে পরিচালিত বেসরকারি ক্লিনিক-হাসপাতালের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝