রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
রোহিঙ্গা সংকট ১০ বছর যেন ২০ বছরে না গড়ায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৩ আগস্ট, ২০২৬, ৫:৩০ পিএম   (ভিজিট : ৩৩)
X

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের অবস্থান যেন এক দশক পেরিয়ে আরও দীর্ঘ না হয়, সে বিষয়ে সতর্ক করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেছেন, রোহিঙ্গা সংকটের মূল কারণ মিয়ানমারে। তাই এর স্থায়ী সমাধানও মিয়ানমারেই খুঁজে বের করতে হবে।

রোববার রাজধানীতে ‘রোহিঙ্গা সংকটের ১০ বছরে: মানবিক সহায়তা থেকে টেকসই সমাধান’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।

শামা ওবায়েদ বলেন, রোহিঙ্গাদের নিজ জন্মভূমি রাখাইন রাজ্যে নিরাপদ, স্বেচ্ছায়, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনই সংকটের একমাত্র স্থায়ী সমাধান। দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় আলোচনার মাধ্যমে এ লক্ষ্য অর্জনে বাংলাদেশ কাজ করে যাচ্ছে।

তিনি বলেন, আন্তর্জাতিক সহায়তা কমে যাওয়ায় রোহিঙ্গাদের মানবিক পরিস্থিতি আরও কঠিন হচ্ছে। বাংলাদেশ মানবিক সহায়তা দিতে পারে, কিন্তু বাংলাদেশের তৈরি নয় এমন সংকটের সমাধান একা বাংলাদেশের পক্ষে সম্ভব নয়। তাই আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে।

রোহিঙ্গাদের প্রত্যাবাসনের জন্য যাচাই-বাছাই প্রক্রিয়া দ্রুত করার ওপরও গুরুত্ব দেন প্রতিমন্ত্রী। ২০১৭ সালের পর মিয়ানমার থেকে আসা রোহিঙ্গাদের পাশাপাশি শিবিরে জন্ম নেওয়া শিশুদের তথ্যও যাচাই প্রক্রিয়ায় যুক্ত করার কথা বলেন তিনি।

শামা ওবায়েদ বলেন, একটি বিশ্বাসযোগ্য যাচাই প্রক্রিয়া বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে আস্থা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। জাতিসংঘ, আঞ্চলিক সংস্থা ও আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে সমন্বয় করেও প্রত্যাবাসনের উদ্যোগ চালিয়ে যাবে সরকার।

বক্তব্যের শেষে তিনি বলেন, “১০ বছর যেন ২০ বছরে পরিণত না হয়।” রোহিঙ্গারা যাতে নিরাপদে, স্বেচ্ছায় ও সম্মানের সঙ্গে নিজ দেশে ফিরতে পারে, সে পরিবেশ তৈরিতে আন্তর্জাতিক সম্প্রদায়কে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝