রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
১৬ ডিসেম্বর থার্ড টার্মিনালের সফট ওপেনিং, নিউইয়র্কে সরাসরি ফ্লাইটের উদ্যোগ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৩ আগস্ট, ২০২৬, ৪:৪৯ পিএম   (ভিজিট : ৩৪)
X

আগামী ১৬ ডিসেম্বর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালের সফট ওপেনিং করতে চায় সরকার। পাশাপাশি আগামী বছর ঢাকা-নিউইয়র্ক রুটে সরাসরি ফ্লাইট চালু এবং বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বহরে ১০টি লিজকৃত উড়োজাহাজ যুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

রোববার সচিবালয়ে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় নবনিযুক্ত বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এসব পরিকল্পনার কথা জানান।

মন্ত্রী বলেন, থার্ড টার্মিনালের সফট ওপেনিংয়ের লক্ষ্যে প্রয়োজনীয় কার্যক্রম এগিয়ে চলছে। টার্মিনাল পরিচালনার জন্য জাপানের একটি কোম্পানির সঙ্গে আগামী সেপ্টেম্বরে চুক্তি করার উদ্যোগ নেওয়া হয়েছে। টার্মিনাল চালু হলে বিমানবন্দরের যাত্রী ও ফ্লাইট পরিচালনার সক্ষমতা বাড়বে।

এ ছাড়া আগামী বছর ঢাকা-নিউইয়র্ক রুটে সরাসরি ফ্লাইট চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে বিমানের সক্ষমতা বাড়াতে শিগগিরই বহরে ১০টি লিজকৃত উড়োজাহাজ যুক্ত করার পরিকল্পনা রয়েছে।

মন্ত্রণালয় ও অধীন সংস্থাগুলোর সমন্বয়হীনতা দূর করে কাজের গতি বাড়ানোর ওপরও গুরুত্ব দিয়েছেন মন্ত্রী। এজন্য সপ্তাহে একদিন সিভিল অ্যাভিয়েশন বা বিমান বাংলাদেশ এয়ারলাইনসে অফিস করার পরিকল্পনার কথাও জানান তিনি।

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝