রাষ্ট্রপতিকে বঙ্গভবনে অভ্যর্থনা জানানো হয়েছে
রাষ্ট্রপতি মির্জা ফখরুলের বঙ্গভবনে কার্যক্রম শুরু
নিজস্ব প্রতিবেদক :

বাংলাদেশের ইতিহাসে জাতীয় সংসদ ভবনে এমপিদের সরাসরি ভোটে বিএনপি মনোনীত রাষ্ট্রপতি প্রার্থী বিপুল ভোটের ব্যবধানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচিত হবার পর আজ রোববার দায়িত্ব গ্রহণ করেছেন। গত ২০ আগস্ট মির্জা ফখরুল বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হন। শুক্রবার (২১ আগস্ট) তিনি রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন। এরআগে আজ রাষ্ট্রপতিকে বঙ্গভবনে অভ্যর্থনা জানানো হয়েছে।
এদিকে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর গত শুক্রবার শপথ নেয়ার পর আজ প্রথমবারের মত বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করেছেন। আজে রোববার (২৩ আগস্ট) বেলা ১১টায় রাষ্ট্রপতি বঙ্গভবনে পৌঁছালে প্রধান ফটক-২ এ বাংলাদেশ পুলিশের একটি সুসজ্জিত অশ্বারোহী দল তাকে অভ্যর্থনা জানায়। পরে বাংলাদেশ সেনাবাহিনীর প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট (পিজিআর) এর একটি সুসজ্জিত চৌকস দল রাষ্ট্রপতিকে ক্রেডেনশিয়াল মাঠে গার্ড অব অনার প্রদান করে।
গার্ড অব অনার প্রদান শেষে বঙ্গভবনের অক্টাগনালে রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল এ এস এম বাহাউদ্দিন, জনবিভাগের সচিব এ জে এম সালাহউদ্দিন নাগরী, প্রেস সচিব মো. সরওয়ার আলম, পিজিআর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম আরিকুল আলম রাষ্ট্রপতি ও তার পরিবারের সদস্যদের ফুল দিয়ে স্বাগত জানান।
আ. দৈ./ একে




















