কলকাতা থেকে দেশে এলো অগ্নিকাণ্ডে নিহত ৬ বাংলাদেশির মরদেহ
নিজস্ব প্রতিবেদক

কলকাতার হোটেল অগ্নিকাণ্ডে নিহত সাত বাংলাদেশির মধ্যে ছয়জনের মরদেহ শনিবার দেশে ফেরত আনা হয়েছে।
সাতক্ষীরার এস এম আলীমুজ্জামানের মরদেহ ঘোজাডাঙ্গা-ভোমরা সীমান্ত দিয়ে এবং কুষ্টিয়ার দেবাশীষ দত্তসহ একই পরিবারের চারজন ও ঢাকার আমিনবাজারের বাবু আহমেদের মরদেহ পেট্রাপোল-বেনাপোল সীমান্ত দিয়ে দেশে আনা হয়।
নিহত সপ্তম বাংলাদেশি সাতক্ষীরার রেপতি সরকারের মরদেহ পরিবারের ইচ্ছায় শুক্রবার রাতে কলকাতায় সৎকার করা হয়েছে। মরদেহ দেশে ফেরত আনা ও সৎকারের পুরো প্রক্রিয়ায় বাংলাদেশ উপ-হাইকমিশন সহযোগিতা করেছে।
আ.দৈ/আরএস




















