রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
সিলেটে তেলবাহী ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২২ আগস্ট, ২০২৬, ৫:২৬ পিএম   (ভিজিট : ৩৯)
X

সিলেটের ওসমানীনগরে তেলবাহী ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। শনিবার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার ব্রাহ্মণগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, পদ্মা অয়েল কোম্পানির তেলবাহী ট্রাকটি সিলেট থেকে ঢাকার দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে আসছিল যাত্রীবাহী অটোরিকশাটি। ব্রাহ্মণগ্রাম এলাকায় পৌঁছালে যান দুটির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং এর সাত যাত্রী আহত হন।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ওসমানীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক চারজনকে মৃত ঘোষণা করেন। নিহতদের মধ্যে তিনজন অটোরিকশার যাত্রী ছিলেন। তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।

দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে যান চলাচল স্বাভাবিক করার উদ্যোগ নেয় এবং দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে। এর আগে গত ৭ আগস্ট একই মহাসড়কের ওসমানীনগর এলাকায় ইউনিক পরিবহন ও বেঙ্গল পরিবহনের দুটি বাসের সংঘর্ষে নয়জন নিহত হন। একের পর এক দুর্ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কের নিরাপত্তা নিয়ে আবারও প্রশ্ন উঠেছে।


আ.দৈ/এসআর



Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝