রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
পররাষ্ট্র মন্ত্রণালয়ে দুই প্রতিমন্ত্রী নিয়োগের কারণ জানালেন শামা ওবায়েদ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২২ আগস্ট, ২০২৬, ৫:১২ পিএম   (ভিজিট : ৩৪)
X

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাজের পরিধি ও ব্যস্ততা বেড়ে যাওয়ায় কাজের গতি বাড়াতে সরকার দুজন প্রতিমন্ত্রী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

তিনি বলেন, গত ছয় মাসে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আগের ১৭ বছরের তুলনায় বেশি কাজ হয়েছে। নতুন কয়েকটি উইং চালু করা হয়েছে এবং অভিবাসন, প্রবাসী কল্যাণ, শ্রম, বাণিজ্য ও সংস্কৃতি নিয়ে আন্তঃমন্ত্রণালয় কার্যক্রমও বেড়েছে।

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে পররাষ্ট্রমন্ত্রীর ব্যস্ততা বাড়ায় টিমওয়ার্কের মাধ্যমে কাজের গতি আরও বাড়ানো হবে বলেও জানান তিনি। শুক্রবার প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরকে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়।

আ.দৈ/আরএস









Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝