কলকাতায় অগ্নিকাণ্ড: ৭ বাংলাদেশির মরদেহ দেশে ফিরবে ২২ আগস্ট
নিজস্ব প্রতিবেদক

কলকাতার মির্জা গালিব স্ট্রিটের হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। দুই ভারতীয় নাগরিকের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হলেও সাত বাংলাদেশির মরদেহ এখনো মর্গে রয়েছে।
বাংলাদেশ ডেপুটি হাইকমিশন জানিয়েছে, ২২ আগস্টের মধ্যে বাংলাদেশিদের মরদেহ দেশে ফেরানোর উদ্যোগ নেওয়া হয়েছে। মরদেহ দেশে আনার খরচ সরকার বহন করতে পারে।
এদিকে অগ্নিকাণ্ডের ঘটনায় হোটেল ‘শিখা ইন’-এর লিজহোল্ডার আবু জাফরকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ। আগুনের কারণ খতিয়ে দেখতে তদন্ত চলছে। প্রাথমিকভাবে এসি বিস্ফোরণ বা শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাতের ধারণা করা হচ্ছে।
আ.দৈ/আরএস




















