রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির ভোটের বাইরে ফখরুল পেলেন আরও ১১ ভোট
নিজস্ব প্রতিবেদক

দীর্ঘ ৩৫ বছর পর জাতীয় সংসদে সংসদ সদস্যদের সরাসরি ভোটে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ৩৪৩টি বৈধ ভোটের মধ্যে তিনি পেয়েছেন ২৫৫ ভোট।
তার প্রতিদ্বন্দ্বী জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট। মোট ৩৪৯ ভোটারের মধ্যে ৩৪৩ জন ভোট দেন।
আরও পড়ুন
বিএনপির নিজস্ব ২৪৪ ভোটের বাইরে জোটসঙ্গীদের ৩, স্বতন্ত্রদের ৭ এবং হাতপাখা প্রতীকে নির্বাচিত একজন সংসদ সদস্যের ১ ভোট পেয়েছেন মির্জা ফখরুল। শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনে তার শপথ নেওয়ার কথা রয়েছে।
আ.দৈ/আরএস





















