রাষ্ট্রপতি হলে মির্জা ফখরুলের এমপি-মন্ত্রী পদ শূন্য হবে
নিজস্ব প্রতিবেদক

রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার সঙ্গে সঙ্গেই মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সংসদ সদস্য ও মন্ত্রীর পদ শূন্য হবে বলে জানিয়েছেন সরকারদলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি।
বৃহস্পতিবার সংসদ ভবনে সাংবাদিকদের তিনি বলেন, শপথ নেওয়ার পর মির্জা ফখরুল আর এমপি বা মন্ত্রী থাকবেন না, তিনি রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করবেন। এরপর ঠাকুরগাঁও-১ আসনে পুনরায় নির্বাচন অনুষ্ঠিত হবে।
চিফ হুইপ জানান, সংসদ সদস্য হওয়ায় অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদও রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেবেন।
আ.দৈ/আরএস





















