কারা মহাপরিদর্শক পদ থেকে সরানো হলো মোতাহের হোসেনকে
নিজস্ব প্রতিবেদক

কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেনকে পদ থেকে প্রত্যাহার করে বাংলাদেশ সেনাবাহিনীতে বদলি করা হয়েছে।
বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে জানানো হয়, তাকে সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
আ.দৈ/আরএস




















