বিদ্যুৎ সংকট আওয়ামী সরকারের পাপের ফল: তথ্য উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক

দেশের চলমান বিদ্যুৎ সংকটের জন্য বর্তমান সরকারের কোনো দায় নেই বলে দাবি করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, ‘বিদ্যুৎ সংকট আওয়ামী লীগ সরকারের পাপের ফল।’
বুধবার রংপুরে এক অনুষ্ঠানে তিনি বলেন, বিদ্যুৎ সংকটে জনগণের দুর্ভোগে প্রধানমন্ত্রী মানবিকভাবে দুঃখ প্রকাশ করেছেন। সরকার জনগণের প্রত্যাশা পূরণে কাজ করছে এবং আগামী দিনে সরকারের কার্যক্রম মূল্যায়ন করা হবে।
তিনি আরও বলেন, শিশু-কিশোরদের একাডেমিক শিক্ষার পাশাপাশি খেলাধুলা, সংগীত, নৃত্য ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত করতে হবে।
আ.দৈ/আরএস




















