রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
অসুস্থতার কারণে পিএসসি চেয়ারম্যান মোবাশ্বের পদত্যাগ করছেন
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬, ৫:০২ পিএম   (ভিজিট : ২৮)
X


শারীরিকভাবে অসুস্থতার কারণে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মোবাশ্বের মোনেম পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। গণমাধ্যমে এই বিষয়টি নিয়ে আলোচনা চলছে। আজ মঙ্গলবার (১৮ আগস্ট) অপরাহ্নে তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ে নিজের পদত্যাগপত্র পাঠাবেন বলে জানানো হয়েছে।।

আজ মঙ্গলবার দুপুর ২টার দিকে পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। এস এম মতিউর রহমান বলেন, চেয়ারম্যান স্যার আজ আমাকে ডেকে তিনি দায়িত্ব থেকে অব্যাহতি নেবেন বলে জানিয়েছেন। তিনি আজ অপরাহ্নে এ সংক্রান্ত চিঠি জনপ্রশাসনে পাঠাবেন বলেও জানিয়েছেন। তবে আমার জানামতে এখনো মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়নি।

পিএসসি চেয়ারম্যানের পদত্যাগের কারণ প্রসঙ্গে জনসংযোগ কর্মকর্তা মতিউর রহমান বলেন, চেয়ারম্যান স্যার আমাকে জানিয়েছেন তিনি শারীরিকভাবে অসুস্থ। এমন অবস্থায় দায়িত্ব চালিয়ে যাওয়া তার পক্ষে সম্ভব নয়। এ কারণে তিনি অব্যাহতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এর বেশি আমি জানি না।

এদিকে, নাম প্রকাশ না করার শর্তে পিএসসির এক সদস্য গণমাধ্যমকে জানান, অন্তর্বর্তী সরকারের সময় অধ্যাপক মোবাশ্বের মোনেম চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছিলেন। বিএনপি সরকার ক্ষমতায় এলেও তাকে হঠাৎ সরিয়ে দেওয়ার পথে হাঁটেনি। তবে, সম্প্রতি তাকে এ পদ থেকে সরে যাওয়ার ব্যাপারে ইঙ্গিত করা হয়েছে বলে গুঞ্জন রয়েছে।

তিনি আরও বলেন, অধ্যাপক মোবাশ্বের মোনেমের নেতৃত্বাধীন বর্তমান কমিশন পিএসসির পূর্ণাঙ্গ স্বায়ত্তশাসন চেয়ে একটি চিঠি জনপ্রশাসন মন্ত্রণালয় পাঠিয়েছিল। এটিকেও বর্তমান সরকার ইতিবাচকভাবে দেখছে না। এ কারণে সরকারের পক্ষ থেকে একটি নেতিবাচক মনোভাব ছিল। আজ চেয়ারম্যানের পদ থেকে অব্যাহতির সিদ্ধান্তের পেছনে সেটিও বড় ফ্যাক্টর হিসেবে কাজ করতে পারে বলে মনে করেন পিএসসির এই সদস্য।

২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন ঘটে। অন্তর্বতী সরকার দায়িত্ব নেয়। এরপর তৎকালীন পিএসসির চেয়ারম্যান মো. সোহরাব হোসাইনসহ পিএসসির ১২ জন সদস্য পদত্যাগ করেন।

আ. দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝