রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সীমান্ত হত্যা: ৩ জনের মৃত্যুদণ্ড
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ৫:৪৩ পিএম   (ভিজিট : ৫০)
X

নারায়ণগঞ্জে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মো. ওয়াজেদ সীমান্ত হত্যা মামলায় তিন আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার (১৭ আগস্ট) নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শামীম আজাদ এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন—অনিক, আকাশ ও চান্দি বাবু।


২০২৪ সালের ১২ ডিসেম্বর দেওভোগ এলাকায় ছিনতাইকারীরা সীমান্তের মোবাইল ফোন ও টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। বাধা দিলে তাকে ছুরিকাঘাত করা হয়। দুই দিন চিকিৎসাধীন থাকার পর ১৪ ডিসেম্বর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

সীমান্ত এআইইউবির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী ছিলেন। রায়ে সন্তোষ প্রকাশ করে সীমান্তের বাবা দ্রুত মৃত্যুদণ্ড কার্যকরের দাবি জানিয়েছেন।

আ.দৈ/আরএস





Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝