ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করছে সরকার: মাহদী আমিন
নিজস্ব প্রতিবেদক

গত ছয় মাসে নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও মুখপাত্র মাহদী আমিন।
সোমবার (১৭ আগস্ট) তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর প্রেস উইং আয়োজিত সভায় তিনি বলেন, সরকারের প্রতিটি কার্যক্রমে গণতান্ত্রিক মূল্যবোধ, বাকস্বাধীনতা, মানবাধিকার ও আইনের শাসন প্রতিফলিত হয়েছে।
মাহদী আমিন বলেন, গত ছয় মাসে সরকারের প্রতি জনগণের ব্যাপক সমর্থন দেখা গেছে। নানা কর্মসূচিতে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য।
তিনি আরও বলেন, সরকারের দায়িত্ব নেওয়ার পর সংসদের প্রথম অধিবেশনে শতাধিক অধ্যাদেশ আইনে রূপান্তর করা হয়েছে। সরকারের কার্যক্রমে কোনো রাজনৈতিক নিপীড়ন হয়নি বলেও দাবি করেন তিনি।
আ.দৈ/আরএস





















