টাইগারদের কাছে হারের পর অস্ট্রেলিয়ার সামনে বড় শাস্তির শঙ্কা
স্পোর্টস ডেস্ক

বাংলাদেশের কাছে ডারউইন টেস্টে ৯ উইকেটে হারের ধাক্কা কাটতে না কাটতেই নতুন দুঃসংবাদের শঙ্কায় অস্ট্রেলিয়া। স্লো ওভার রেটের কারণে জরিমানা গুনতে হতে পারে স্বাগতিকদের।
টেস্টের দ্বিতীয় দিনে নির্ধারিত ৯০ ওভারের বদলে ৮৬ ওভার খেলা হয়েছে। ফলে অস্ট্রেলিয়ার খেলোয়াড়দের প্রতি ওভারের জন্য ম্যাচ ফির ৫ শতাংশ হারে জরিমানা হতে পারে। চার ওভার কম হওয়ায় প্রত্যেক খেলোয়াড়ের জরিমানা দাঁড়াতে পারে ৪ হাজার অস্ট্রেলিয়ান ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩ লাখ ৪৭ হাজার টাকা।
সব খেলোয়াড় মিলিয়ে জরিমানার পরিমাণ প্রায় ৩৮ লাখ টাকা হতে পারে। পাশাপাশি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে অস্ট্রেলিয়ার ৪ পয়েন্ট কাটা যেতে পারে বলে দেশটির সংবাদমাধ্যম জানিয়েছে। তবে এ বিষয়ে এখনো আইসিসির আনুষ্ঠানিক সিদ্ধান্ত আসেনি।
আ.দৈ/আরএস





















